ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

রামপালে ফ্রি চক্ষু শিবিরে ছানি রোগীদের নতুন জীবন

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ৩, ২০২৬, ০৭:২৯ পিএম রামপালে ফ্রি চক্ষু শিবিরে ছানি রোগীদের নতুন জীবন

শিবিরের আয়োজন করেছে দৃষ্টি উন্নয়ন সংস্থা (এস) ঢাকা, সার্বিক সহযোগিতায় লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম।
শিবিরে অংশগ্রহণকারী ভুক্তভোগী আব্দুল খালেক জানান, আমার চোখে ছানি রোগ ধরা পড়েছে। এত স্বল্প খরচে এমন সুযোগ 

পাওয়া আশীর্বাদ স্বরূপ। আশা করছি দ্রুত অপারেশন হবে এবং দৃষ্টি ফিরে পাব।
আরেক ভুক্তভোগী জাহানারা বেগম বলেন, বয়স বেড়ে যাওয়ায় দৃষ্টিশক্তি কমছিল। আজ এখানে পরীক্ষা করিয়ে অপারেশনের সুযোগ পেয়ে আমি অনেক খুশি।
 

শিবিরের পরিচালক লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম বলেন, আমাদের উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের চোখের স্বাস্থ্য ফিরিয়ে দেওয়া। শিবিরের মাধ্যমে ছানি আক্রান্ত রোগীদের বিনামূল্যে অপারেশন ও চিকিৎসা নিশ্চিত করা হবে। আমরা আশা করি, এ ধরনের উদ্যোগ মানুষের জীবনে নতুন আলো নিয়ে আসবে।
শিবিরে এলাকার শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও ছানি অপারেশনের জন্য তালিকাভুক্ত হয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সেবা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!