ঢাকা বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রেমের টানে মুসলিম হলেন তরুণী: পরিবারের হুমকির মুখে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, নওগাঁ | মার্চ ৩১, ২০২৬, ০৮:৩৯ পিএম প্রেমের টানে মুসলিম হলেন  তরুণী: পরিবারের হুমকির মুখে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার ভীমপুর গ্রামের জনতা রানি (পিতা: প্রেমানন্দ, মাতা: রুলি রানি) গত ২৪ মার্চ নওগাঁ জজকোর্টে হলফনামার মাধ্যমে স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে তিনি নিজের নাম পরিবর্তন করে মোছাঃ আদিবা জান্নাত রাখেন।

ধর্মান্তরের পর তিনি একই গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা মোঃ জিয়ার হোসেন (পিতা: মোসলেম সরদার, মাতা: আমেনা বেগম)-এর সঙ্গে ইসলামী শরিয়াহ অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তিনি অভিযোগ করেন, ধর্মান্তর ও বিবাহের পর থেকেই তার পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। এতে তিনি নিজের জীবন নিয়ে শঙ্কিত এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি প্রাপ্তবয়স্ক হিসেবে নিজের ইচ্ছায় ধর্ম পরিবর্তন ও বিবাহ করেছি। কিন্তু বর্তমানে আমার পরিবার আমাকে মানসিকভাবে চাপ দিচ্ছে এবং আমার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”

স্থানীয় সচেতন মহল মনে করেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের ধর্ম ও জীবনসঙ্গী নির্বাচনের অধিকার আইনগতভাবে স্বীকৃত। তাই তার সিদ্ধান্তকে সম্মান জানানো এবং প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী তরুণীসহ পরিবারের সদস্যরা।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!