ঢাকা বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

নগরকান্দায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, ফরিদপুর | মার্চ ৩১, ২০২৬, ০৯:২৫ পিএম নগরকান্দায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আয়োজিত এ সভায় ইউএনও মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে পরিচিতি বিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির সাবেক প্রধান শিক্ষক ও নগরকান্দা প্রেসক্লাবের সদস্য মোঃ সাইফুর রহমান বাবলু।

এছাড়াও উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল হুদা হুদু, দৈনিক খোলা চোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহাবুব আহাদ, প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এবং সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনসহ অন্যান্য সদস্যরা।

মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, প্রশাসনিক স্বচ্ছতা ও স্থানীয় বিভিন্ন অনিয়মের বিষয় গুরুত্ব পায়।

নবাগত ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, “উপজেলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক ও উন্নত নগরকান্দা গড়ে তোলা সম্ভব।

 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!