মঙ্গলবার (৩১ মার্চ) মুকসুদপুর ফিলিং ষ্টেশনে
এ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান।
এসময় উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব মাহফুজ হাচান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মনিরসহ আরো অনেকে।
স্থানীয়দের অভিযোগ, আগে পেট্রোল নিতে গিয়ে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে দুর্ভোগ পোহাতে হতো। তবে নতুন এই ব্যবস্থায় এখন লাইনে দাঁড়িয়ে সহজেই পেট্রোল পাওয়া যাচ্ছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী বলেন, এমন শৃঙ্খলাবদ্ধ কার্যক্রম অব্যাহত থাকলে জনদুর্ভোগ আরও কমবে।
কালের সমাজ/কে.পি

