সরকারী নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে ৯ টা ৪০ এর মধ্যে কর্মকর্তা তার নিজ দপ্তরে অবস্থান করবেন কিন্তু সরকারী নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজে ফাঁকি দিচ্ছেন মোঃ ফারুকুজ্জামান (উপসহকারী পাঠ উন্নয়ন) নামের এই কর্মকর্তা। দুপুর ১২ টায় অফিসে গিয়ে এই কর্মকর্তাকে পাওয়া গেলেও দেখা মিলেনি মোঃ পারভেজ নামের অফিস সহকারীর। ছুটি না নিয়েই অফিসে অনুপস্থিত, কেন অনুপস্থিত তার কোন সঠিক উত্তর দিতে পারলেন না এই কর্মকর্তা।
বার বার ফোন করেও অফিস সহকারী পারভেজ এর কাছ থেকে কোন উত্তর মিলেনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আপিয়া আমিন পাপ্পা বলেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় যেহেতু আমার পরিষদের ভিতরে না সেহেতু এ ব্যাপারে আমার কিছু বলার নেই।
কালের সমাজ/ কে.পি

