গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দণ্ডিত জামান খালাসী ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ির পাশের দোকান থেকে ফেরার পথে জামান খালাসী ও তার এক সহযোগী তাকে জোরপূর্বক একটি কালাই ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।
এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ১৮ জুন তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মিরাজ হোসেন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
আদালতের পিপি গোলাম রব্বানী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আদালত এই সাজা প্রদান করেছেন। আসামি পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।
কালের সমাজ/ কে.পি

