ঢাকা বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

মুকসুদপুরে মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক কর্মসূচি

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | মার্চ ৩১, ২০২৬, ১০:২০ পিএম মুকসুদপুরে মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক কর্মসূচি

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির।

উদ্বোধনকালে ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় মশক নিধন অভিযান চলমান থাকবে। আমরা মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করার বিশেষ নির্দেশনা দিয়েছি।

তিনি আরও জানান, মশক নিধনের জন্য রীভা ২.৫ ইসি" জাতীয় ঔষধ ফগার মেশিনের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর নয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহাম্মেদ, মুকসুদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রফিকুল ইসলাম, প্রকৌশলী সদানন্দ রায়সহ অন্যান্য কর্মকর্তারা।
 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!