ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

রাষ্ট্রপতির ভাষণের আলোচনা বাদ দিয়ে দ্রুত অধ্যাদেশ পাসের প্রস্তাব নাহিদের

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ৮, ২০২৬, ০৯:৩৬ পিএম রাষ্ট্রপতির ভাষণের আলোচনা বাদ দিয়ে দ্রুত অধ্যাদেশ পাসের প্রস্তাব নাহিদের

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই অভিযুক্তকে বাংলাদেশে ফেরত পাঠাতে নীতিগতভাবে সম্মত হয়েছে ভারত। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আলোচনায় দুই দেশই পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে। হাদি হত্যা মামলার সন্দেহভাজনদের গ্রেপ্তারে ভারতের ভূমিকার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী আটক ব্যক্তিদের বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে উভয়পক্ষ একমত হয়।

এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর অনুরোধ পুনরায় তুলে ধরে বাংলাদেশ।

ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখে পারস্পরিক আস্থা, সম্মান ও লাভজনক সহযোগিতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।


বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হবে।

অন্যদিকে, সম্প্রতি বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে জ্বালানি ও সারের সরবরাহ বাড়ানোর অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।


 

কালের সমাজ/ কে.পি

 

Link copied!