রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন এ. এফ. এম মাহফুজুর রহমান খাঁন। মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মাহফুজুর রহমান খাঁনকে এক বছরের জন্য রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গ্রেড-৬ বেতন স্কেলে দায়িত্ব পালন করবেন।
এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে। এ সময়ের মধ্যে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে সরওয়ার আলমকে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।
কালের সমাজ/কে.পি

