ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

খুলনার কৃষি উপ -পরিচালকের নির্দেশে কয়রায় আলোক ফাঁদের ব্যবহার

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ৭, ২০২৬, ০৫:৫১ পিএম খুলনার কৃষি উপ -পরিচালকের নির্দেশে কয়রায় আলোক ফাঁদের  ব্যবহার

কয়রা খুলনা প্রতিনিধ ;কয়রায় খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় একযোগে ৭ ইউনিয়নে আলোক ফাদ ব্যবহার করা হয়েছে। সোমবার (৬ইএপ্রিল)  সন্ধ্যা ৭টায় একযোগে আলোক ফাদ ব্যবহার করেন এবং  উপ-পরিচালক কৃষি  
  
সম্প্রসারন অধিদপ্তর খুলনার নির্দেশে কয়রা উপজেলায় একযোগে আলোকফাঁদ ব্যবহারও আধুনিক কৃষিতে রূপান্তরিত করা হয়।কয়রা উপজেলার ৭ টি ইউনিয়নের সকল উপ সহকারীর  সমন্বয় মোট  ২১ টি ব্লকে কয়রা  উপসহকারী কৃষি কর্মকর্তা কতৃক একযোগে আলোক ফাঁদ ব্যাবহার করে বোরো ধানে পোকার উপস্থিতি সনাক্ত করা হয়।প্রতিটি ব্লকের আলোকে আলোক ফাঁদ ব্যবহারের সময় ভিডিও কল এবং নিজে উপস্থিত থেকে তদারকি করেন কয়রা উপজেলার কৃষি সম্প্রসারন অফিসার নিশাত ইসলাম এবং এস এ পি পি ও শুকদেব সাধু।পোকার উপস্থিতিতে দুই একটা সবুজ পাতা ফড়িং পোকা  দুইটা  একটা গান্ধী পোকা এবং কিছু নিরপেক্ষ পোকা সনাক্ত করা হয় যা ফসলের জন্য তেমন খতিকর না।

এ বিষয়ে জানতে চাইলে কয়রা সদর ইউনিয়নের কৃষক আইয়ুব আলী হাওলাদার বলেন এই আলোক ফাদ ব্যবহার করে ক্ষতিকারক পোকা গুলো চিহ্নিত করা খুব সহজে সম্ভব। এই আধুনিক পদ্ধতি ব্যবহারের ফলে  কৃষিতে আরো উন্নতি হবে বলে আশা করেন এই কৃষক।

 

কালের সমাজ/ কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!