সোমবার সকাল ১১টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে শেষ হয় বিকালে। তবে দুই বছর মেয়াদি কার্যকরী পরিষদে তারা প্রত্যেকে এক বছর করে দায়িত্ব পালন করবেন বলে নির্বাচন কমিশনার ঘোষণা দেন।
সহ-সভাপতির চারটি পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ, নীলচোখ ভুবন রায় নিখিল (বাসস), শীষ রহমান (ইত্তেফাক) ও আনোয়ারুল আলম প্রধান (চ্যানেল আই), যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন শাহ মিলন (দিনকাল), আব্দুর রশিদ শাহ (নিউজ২৪), দপ্তর সম্পাদক এম আর চৌধুরী রাজু (ডেইলি সান), অর্থ সম্পাদক আবুল হোসেন শাহ (বাণিজ্য প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈম শাহ (কালেরকন্ঠ), ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন (খোলা কাগজ)। নির্বাহী কমিটির সাতটি সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন মীর মাহমুদুল হাসান আস্তাক (প্রথমআলো), সাদেকুর রহমান শাহ (আজকের বিজনেস), মাহবুবুল হক দোদুল (নীলকথা), বাপ্পী রহমান (নিউ এজ), বিএ খাজা নেওয়াজ (আজকের বার্তা), মুশফিকুর রহমান সৈকত (ইনকিলাব) ও আলী সাদ্দাম (সিএন বাংলা)।
ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাহী পরিষদ ২১ জনের। এর মধ্যে ভোট অনুষ্ঠিত হয় ১৯টি পদে। দুটি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় পাঠাগার সম্পাদক পদে আব্দুল বারী (বাংলাদেশ প্রতিদিন) ও তথ্য প্রযুক্তি পদে আরিফুল ইসলাম (আমাদের পত্রিকা) নির্বাচিত ঘোষণা করা হয়।
ক্লাবের ৫২ জন সদস্যের মধ্যে ৪৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার জেলার সিনিয়র সাংবাদিক সামসুল ইসলাম নির্বাচনের সত্যতা নিশ্চিত করেন।
কালের সমাজ/ কে.পি

