মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহসীন উদ্দীন শিরীন শারমিনের দুই দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণ সংগ্রহে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
তবে শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নাকচ করে দেন এবং জামিনও নামঞ্জুর করেন।
লালবাগ থানার মামলায় গ্রেফতার দেখানো হলো শিরীন শারমিনকে
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
দুপুরের দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় লালবাগের আজিমপুর এলাকায় শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে আন্দোলনকারী আশরাফুল ফাহিম গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় ২০২৫ সালের ১৭ জুলাই লালবাগ থানায় মামলা করা হয়, যেখানে শিরীন শারমিন চৌধুরীকে তৃতীয় আসামি করা হয়েছে। মামলায় তৎকালীন সরকারের শীর্ষ নেতাদের নির্দেশে হামলার অভিযোগও উল্লেখ করা হয়েছে।
কালের সমাজ/ কে.পি

