ঢাকা রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

‎ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন করল সাংবাদিকরা

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | এপ্রিল ৬, ২০২৬, ০৬:২৪ পিএম ‎ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান  বর্জন করল সাংবাদিকরা

‎উপস্থিত সাংবাদিকরা অভিযোগ করেন, মতবিনিময় সভায় আমরা ক্যামেরা ও সকল প্রস্তুতি সম্পন্ন করি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রবেশ করেন এবং বলেন ‘সাংবাদিকদের থাকার দরকার নেই, আপনারা চলে যান।
 

‎শিক্ষামন্ত্রী বলেন, অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এরপর উপস্থিত শিক্ষকেরা সাংবাদিকের চলে যেতে বলেন। এক পর্যাযে শিক্ষকেরা সাংবাদিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং জোর করে সাংবাদিকদের অডিটরিয়াম থেকে বের হয়ে যেতে বলেন।
‎ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম  বলেন, ময়মনসিংহ শিক্ষাবোর্ডের পক্ষ থেকে এ অনুষ্ঠান কাভারেজের জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়।

সাংবাদিকেরা যথাসময়ে অনুষ্ঠানে যান। কিন্তু একপর্যায়ে শিক্ষমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এরপর শিক্ষকেরা আরও বেশি অশোভন আচরণ করেন। আমরা এর প্রতিবাদে ওই অনুষ্ঠানের সংবাদ প্রচার বর্জন করেছি এবং  অশোভন আচরণের নিন্দা জানাই।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!