ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

নগরকান্দায় খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

জেলা প্রতিনিধি, ফরিদপুর | এপ্রিল ৬, ২০২৬, ০৭:৩১ পিএম নগরকান্দায় খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

অভিযোগ রয়েছে, সরকারি নীতিমালা অনুযায়ী সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। কাগজে-কলমে কৃষকের নাম দেখানো হলেও প্রকৃতপক্ষে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। এতে প্রকৃত কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়াজ মাহমুদ বলেন, খাদ্য পরিদর্শকের চাল বিক্রির কোনো এখতিয়ার নেই। তবে তিনি স্বীকার করেন যে, ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এছাড়া অভিযোগ রয়েছে, আশিকুর রহমান সরকারি গুদামের চাল বিতরণে স্বজনপ্রীতির আশ্রয় নিচ্ছেন এবং বিভিন্ন ডিলারদের কম ওজনে চাল সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি নিম্নমানের চাল সংগ্রহের অভিযোগও উঠেছে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিচ্ছে।

উল্লেখ্য, আশিকুর রহমান গত ১৮ নভেম্বর ২০২৪ তারিখে নগরকান্দা খাদ্য পরিদর্শক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠতে শুরু করে বলে স্থানীয়রা জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!