ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

ত্রিশালে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার, ঘাতক পিতাসহ গ্রেপ্তার ২

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ২, ২০২৬, ০৪:৪৮ পিএম ত্রিশালে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার, ঘাতক পিতাসহ গ্রেপ্তার ২

‎ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎বুধবার সন্ধ্যায় উপজেলার রায়ের গ্রাম এলাকায় রাস্তার পাশ থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শিশুটির মা লামিয়া আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বিকেলে শিশুটির বাবা সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে এসে সন্তানকে সঙ্গে নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে বাড়ির পাশেই শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

‎এ ঘটনায় শিশুটির মা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরে অভিযান চালিয়ে রাত আনুমানিক সোয়া তিনটার দিকে গফরগাঁও উপজেলার বাখুরা গ্রাম থেকে অভিযুক্ত পিতাকে এবং তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎গ্রেফতারকৃত সোহাগ মিয়াকে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামি জাকিয়া আক্তারকেও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ‎ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানিয়েছে, এ সংক্রান্ত অন্যান্য আইনগত কার্যক্রম এখনও প্রক্রিয়াধীন রয়েছে।
 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!