ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

গলতে শুরু করেছে সড়কের পিচ, চুয়াডাঙ্গায় ৩৮.৫° তাপমাত্রা

জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা | এপ্রিল ২, ২০২৬, ০৫:১৩ পিএম গলতে শুরু করেছে সড়কের পিচ, চুয়াডাঙ্গায় ৩৮.৫° তাপমাত্রা

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৬ শতাংশ। কয়েকদিন আগেও হালকা শীতের আমেজ থাকলেও হঠাৎ তাপমাত্রার ঊর্ধ্বগতিতে জনজীবন অস্থির হয়ে উঠেছে।

 

প্রচণ্ড গরমে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন সড়কে পিচ গলে গিয়ে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের টায়ারে লেগে যাচ্ছে। এতে চালকদের চলাচলে বিঘ্ন ঘটছে।


সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র রোদে কাজ করতে গিয়ে অনেক দিনমজুর অসুস্থ হয়ে পড়ছেন। বাইরে কাজ করা শ্রমজীবী মানুষের কষ্ট চরমে পৌঁছেছে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!