ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

সীমান্তে বিজিবির ‘অপারেশন’: উদ্ধার ৪০ কেজি জিরা

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ২, ২০২৬, ০৫:০১ পিএম সীমান্তে বিজিবির ‘অপারেশন’: উদ্ধার ৪০ কেজি জিরা

বিজিবি সূত্রে জানা গেছে, অদ্য দুপুর ১:০০ টার সময়ে কড়িয়া বিওপি’র টহল কমান্ডার নায়েক বিশ্বজিৎ রায়-এর নেতৃত্বে একটি বিশেষ দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার ২৭৯ এমপি হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মির্জাপুর গ্রামের মাঠের মধ্যে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় উক্ত ভারতীয় জিরাগুলো আটক করে।

 

​​উদ্ধারকৃত মালামাল ৪০ কেজি ভারতীয় জিরা ​সিজার মূল্য আনুমানিক ৪৮,০০০/- (আটচল্লিশ হাজার) টাকা। আটককৃত মালামাল নিকটস্থ হিলি শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

​পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মামুন জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ পারাপার রোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্তীয় অপরাধ দমনে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।
 

কালের সমাজ/ কে.পি

Link copied!