ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

শ্রীপুরে ডিবিএল কর্মকর্তাদের উপর হামলা গ্রেফতার ৫

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ২, ২০২৬, ০৪:৫৭ পিএম শ্রীপুরে ডিবিএল কর্মকর্তাদের উপর হামলা  গ্রেফতার ৫

‎স্থানীয় সূত্রে জানা যায়,১লা এপ্রিল রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর নতুন বাজার এলাকায় ডিবিএল ফ্যাক্টরির ৬ কর্মকর্তা-কর্মচারীর পথরোধ করে একদল সন্ত্রাসী। তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হলে তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়, যাতে বেশ কয়েকজন গুরুতর আহত হন । হামলা শেষে সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

‎শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাছির আহমদ জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বিশেষ অভিযান চালাই এবং ভিকটিমদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করি । জড়িত আসামিদের মধ্যেই ৫ জনকে রাতেই বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করে আসামিদের ২রা এপ্রিল (বৃহস্পতিবার) আদালতে চালান দেওয়া হয়েছে। এবং অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না, অপরাধ করলে শাস্তি পেতেই হবে ।

‎‎গ্রেফতারকৃত ৫ আসামি হলেন: ১ দুলাল মিয়া, ২ মাহাবুব আলম,৩ রবিন মিয়া, ৪ শাহীন আলম এবং ৫ নয়ন মিয়া। ভিকটিমদের অভিযোগ অনুযায়ী, এই হামলার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে মূল অভিযুক্তদের আইনের আওতায় এনেছে।

‎উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির আজাদ মন্ডল এবং গাজীপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, বিএনপি কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করে না। অপরাধী যেই হোক, তার পরিচয় নয়—অপরাধই মুখ্য। তারা প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং শান্তি বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

‎ এমন দুঃসাহসিক হামলার ঘটনায় নয়নপুর নতুন বাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!