সম্প্রতি অসহায় সাইফুল ইসলামের মানবেতর জীবনযাপন নিয়ে দৈনিক শ্যামল বাংলা পত্রিকায় চলনবিল প্রতিনিধি খালিদ হাসান ও দৈনিক এদিন পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি সোহেল রানা সোহাগের প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর তাড়াশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তার পাশে সহায়তার হাত বাড়ানো হয় এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, তাড়াশ পৌর যুবদলের নেতা আমিনুল ইসলাম আমিন এবং স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম কর্মী এমডি হাফিজ ব্লগ।এছাড়াও এলাকার জনসাধারণ।
এ বিষয়ে ইউএনও নুসরাত জাহান বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাড়াশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার ঘরের জন্য টিন, নগদ অর্থ ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। তার কষ্ট লাঘবের জন্য ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তাড়াশ উপজেলায় আরও যদি এমন অসহায় পরিবারের তথ্য থাকে, তাহলে তা জানালে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
স্থানীয়রা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।
কালের সমাজ/ কে.পি

