ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ৭, ২০২৬, ০৭:৫৮ পিএম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল শনিবার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে প্রায় সাড়ে চার লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব পরীক্ষার্থীর প্রাথমিক আবেদন নিশ্চিত হয়েছে, তারা আগামী ১১ থেকে ২৪ এপ্রিলের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এজন্য Applicant Login (Honours Login) অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি ও পিন ব্যবহার করতে হবে।

এছাড়া পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত তিনদিন আগে নিজ নিজ কেন্দ্রের আসন বিন্যাস জেনে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

পরীক্ষার দিন সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে এবং প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।


কালের সমাজ/ কে.পি

Link copied!