ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর সফর ও হল উদ্বোধন ঘিরে ইবিতে কমিটি গঠন

ইবি | সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৯:৩২ পিএম প্রধানমন্ত্রীর সফর ও হল উদ্বোধন ঘিরে ইবিতে কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের ইসলামী বিশ্ববিদ্যালয় সফরের সম্ভাবনাকে সামনে রেখে উদ্বোধনী আয়োজনের জন্য ১৬ সদস্যের একটি আয়োজক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমানকে কমিটির আহ্বায়ক এবং অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. ইসরাফুল হককে সদস্য-সচিব করা হয়েছে।

এসময় গঠিত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে তিনটি উপকমিটি অভ্যর্থনা, আপ্যায়ন ও নিরাপত্তা উপকমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়। এসব উপকমিটির মাধ্যমে প্রধানমন্ত্রীর সফর ও হল উদ্বোধনকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমান। এ সময় উপাচার্য নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ গ্রহণের কথা জানানো হয়।

কালের সমাজ/কে.পি

Link copied!