ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, জেলা হাসপাতালে ভর্তি ৬৮ রোগী

জেলা প্রতিনিধি, বাগেরহাট | সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৯:২৪ পিএম বাগেরহাটে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, জেলা হাসপাতালে ভর্তি ৬৮ রোগী

বাগেরহাটে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে নতুন নতুন রোগী ভর্তি হওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরই মধ্যে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন অন্তত ২২ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাগেরহাট জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৫৫৮ জন। এর মধ্যে শুধু বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ১ হাজার ১৭২ জন।
হঠাৎ করে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদার, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।

এদিকে, রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার সরঞ্জাম ও বাজেট সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!