উত্তরাঞ্চলে নগদবিহীন লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে ‘ঢাকা পে’ নামে কিউআরভিত্তিক ক্যাশলেস পেমেন্ট সেবা ’ঢাকা পে’ চালু করেছে ঢাকা ব্যাংক পিএলসি। ১০ সেপ্টেম্বর ২০২৬ নীলফামারীর সৈয়দপুর শহরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে ‘ঢাকা পে’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পপতি ও ব্যবসায়ীদের ‘ঢাকা পে’র কিউআর কোড প্রদান করা হয়।
এ সেবার মাধ্যমে গ্রাহকরা কিউআর কোড স্ক্যান করে সহজেই পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে ঢাকা ব্যাংকের গ্রাহকরা অন্যান্য ব্যাংকের সঙ্গেও ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের সুবিধা পাবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে ইকু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিদ্দিকুল আলম, রংপুরের সুমি গ্রুপের চেয়ারম্যান তানভির হোসেন আশরাফী এবং বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত রুদ্রসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংক পিএলসির জ্যেষ্ঠ সহকারী ভাইস প্রেসিডেন্ট ও সৈয়দপুর শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলাম। এ সময় ঢাকা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী ভাইস প্রেসিডেন্ট কুতুব উদ্দিন, সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. রাশেদুজ্জামানসহ রংপুর, দিনাজপুর ও বগুড়া শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘ঢাকা পে’ চালুর মাধ্যমে উত্তরাঞ্চলের ব্যবসায়ী ও গ্রাহকদের দৈনন্দিন লেনদেনে নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে ঢাকা ব্যাংক। এর ফলে কিউআরভিত্তিক সহজ ও দ্রুত লেনদেনের পাশাপাশি ব্যবসায়ীদের জন্য ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুযোগও আরও সম্প্রসারিত হবে আশাবাদ ব্যক্ত করা হয়।
কালের সমাজ/কে.পি

