ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

হাম: আরও ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৬:০৪ পিএম হাম: আরও ৮ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ যেন কিছুতেই কমছে না। সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২০ শিশু।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হলেও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯৪৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০০ শিশু।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৯ জন।


একই সময়ে ১ হাজার ১৪১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ২৮২ জনের।

এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ রোগী। চিকিৎসা শেষে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!