বরগুনায় আমতলীতে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আমতলী সময় মেডিকেয়ার এন্ড হসপিসের কার্যালয়ে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে বেলভিউ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম তালুকদারকে সভাপতি, মোঃ জহিরুল ইসলামকে সহ-সভাপতি এবং জাহানারা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া মোঃ আমিনুল ইসলামকে সহ-সাধারণ সম্পাদক, সাউথ পপুলার হসপিটালের চেয়ারম্যান ইকবাল হোসেন আরিফকে সাংগঠনিক সম্পাদক, মোঃ মোফাজ্জল হোসেনকে সহ-সাংগঠনিক সম্পাদক এবং আলহাজ্ব মোহাম্মদ হারুন অর রশিদকে কোষাধ্যক্ষ করা হয়েছে। নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী রাকিব চৌধুরী রাজু, পলাশ তালুকদার ও মোঃ হুমায়ুন কবির। নতুন কমিটির নেতারা জানান, আমতলীর বেসরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের সেবা নিশ্চিত করা এবং হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় তাঁরা সম্মিলিতভাবে কাজ করবেন। এ ছাড়া স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তাঁরা।
কালের সমাজ/কে.পি

