প্রথাগত শাসনপদ্ধতির বেড়াজাল ভেঙে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, আইনের অনুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করার রাজনৈতিক অঙ্গীকারেই এগোচ্ছে বর্তমান সরকার।
রাষ্ট্রপরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের প্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বর্তমান নির্বাচিত সরকার কাজ করে যাচ্ছে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রেস ব্রিফিংয়ে। বুধবার (১৬ সেপ্টেম্বর) কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বিগত এক মাসে সরকারের গৃহীত বহুমুখী উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার ও কল্যাণমূলক কর্মসূচির চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্বে সরকার দেশের তরুণদের ক্ষমতায়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়ন এবং টেকসই উন্নয়নের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে অত্যন্ত সফলভাবে এগোচ্ছে।
তরুণদের আত্মকর্মসংস্থান ও কারিগরি শিক্ষায় জোর দিয়ে সরকার দেশে নতুন দিগন্ত উন্মোচন করেছে। বাংলাদেশ ব্যাংকের অধীনে ৫০ কোটি টাকার বিশেষ ঋণ তহবিলের মাধ্যমে প্রতি বছর ৫ হাজার তরুণকে প্রারম্ভিক মূলধন দেওয়া হবে এবং প্রান্তিক উদ্যোক্তাদের জন্য জামানতমুক্ত সুদমুক্ত ‘ই-লোন’ চালু করা হয়েছে। স্থানীয় কারখানায় উৎপাদিত আধুনিক স্মার্টফোনের মূল্য ২ থেকে ৩ হাজার টাকায় নামিয়ে এনে প্রায় ৫ কোটি মানুষকে ইন্টারনেটের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে ষষ্ঠ শ্রেণী থেকে সকলের জন্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া কক্সবাজারে সমুদ্রসম্পদ গবেষণায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সুষম দুপুরের খাবারের রূপরেখা প্রণয়ন করা হয়েছে।
রাজস্ব সম্মেলন ২০২৬ এ প্রধানমন্ত্রী তারেক রহমান | সরাসরি...রাজস্ব সম্মেলন ২০২৬ এ প্রধানমন্ত্রী তারেক রহমান | সরাসরি...
সরকারি কর্মচারী ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকার ‘জাতীয় পে স্কেল ২০২৬’ অনুমোদন করা হয়েছে। অবসরে যাওয়া কর্মচারীদের নিট পেনশন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। পিতা-মাতার আজীবন ভোগদখল ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে পাস করা হয়েছে বিশেষ সুরক্ষা আইন। অসচ্ছল মানুষের সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম-মুয়াজ্জিনদের সরকারি ভাতা সম্প্রসারণের পাশাপাশি ঢাকার কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তিবাসীর পুনর্বাসনে চীনের অর্থায়নে ২০ তলা ভবনে বিনামূল্যে ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পরিবেশবান্ধব জ্বালানি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। সংকট নিরসনে দেশজুড়ে নতুন ১৫০টি গ্যাসকূপ খননের উদ্যোগ এবং ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন লাভ করেছে বাংলাদেশ। দেশের সব ডিজেলচালিত সেচপাম্প আগামী ৫ বছরে সৌরশক্তিতে রূপান্তরের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে এবং ছাদভিত্তিক উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ সাড়ে ১০ টাকা ইউনিট দরে জাতীয় গ্রিডে কেনার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তনে ৮টি বিভাগে ১৫ তলা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, প্রতিটি জেলা ও উপজেলায় সাশ্রয়ী ডায়ালাইসিস সেবা চালু এবং নিজস্ব প্রযুক্তিতে ভ্যাকসিন তৈরির কারখানা স্থাপনের উদ্যোগ চলমান রয়েছে।
বাঁশখালী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাঁশখালী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যোগাযোগ ব্যবস্থা ও ট্র্যাফিক নিয়ন্ত্রণে আনা হচ্ছে আধুনিক প্রযুক্তি। ঢাকা-চট্টগ্রাম করিডোরে ইলেকট্রিক ট্রেন চালুর সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং ঢাকা থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত চার লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। আগামী চার মাসের মধ্যে মহাসড়কে সম্পূর্ণ ক্যাশলেস স্বয়ংক্রিয় রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ (আরএফআইডি) টোল ব্যবস্থা চালু করা হবে। ঢাকার যানজট কমাতে কারওয়ান বাজারের কাঁচাবাজার গাবতলীতে এবং ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় ‘গোল্ডেন আওয়ারের’ মধ্যে সেবা দিতে মহাসড়কে প্রতি ১০ কিলোমিটার পরপর লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।
সুশাসন ও অর্থনীতি পুনরুদ্ধারে আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক সুফল এসেছে। মুডিস-এর ক্রেডিট রেটিংয়ে বাংলাদেশ নেতিবাচক থেকে স্থিতিশীল অবস্থায় উন্নীত হয়েছে। আগস্টে খাদ্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতিতে স্বস্তি ফিরেছে এবং গত ৬ মাসে প্রবাসী আয় ১৩.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৪ কোটি ডলারে। পর্বতমাদিয় আন্তর্জাতিক চাপ সামলে ৫ মাসে রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ ডলার বৈশ্বিক ঋণ পরিশোধ করেছে সরকার। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতায় জুলাই বিপ্লবের গণহত্যায় জড়িত ৭ জনের বিরুদ্ধে আদালতে মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার রায় এসেছে, যার অর্থ ক্ষতিপূরণ হিসেবে পাবেন শহীদ ও আহত পরিবারগুলো। সরকার ইতোমধ্যে ৭৪ জন শহীদ পরিবারের সদস্যকে সরকারি চাকরি প্রদান করেছে।
কূটনৈতিক সাফল্য ও সীমান্ত সুরক্ষায় বড় মাইলফলক অর্জিত হয়েছে। ইউকে এক্সপোর্ট ফাইন্যান্সের আওতায় ২০০ কোটি পাউন্ড পর্যন্ত সহজ ঋণ অর্থায়ন নিশ্চিতের পাশাপাশি নেপালের বন্যায় ১ মিলিয়ন ডলারের মানবিক সাহায্য পাঠানো হয়েছে। দেশর প্রতিরক্ষা ও আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষায় চীন থেকে ২০টি সর্বাধুনিক চতুর্থ প্রজন্মের J-10CE যুদ্ধবিমান কেনার চূড়ান্ত চুক্তি প্রক্রিয়া শুরু করেছে সরকার। নাগরিক সুবিধা বাড়াতে আন্তর্জাতিক বার্ষিক ট্রাভেল কোটা মাথাপিছু ১৮ হাজার ডলারে উন্নীত করা হয়েছে।
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রেস ব্রিফিং শেষ করে মুখপাত্র মাহ্দী আমিন বলেন, গত ১৬ বছরের ধ্বংসস্তূপের মধ্য থেকে বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করার ক্ষেত্রে বর্তমান নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকারের সর্বোচ্চ আন্তরিকতা দৃশ্যমান। একটি স্বনির্ভর, মানবিক, নিরাপদ ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়তে এবং ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে তিনি দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কালের সমাজ/কে.পি

