২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা—সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় অঙ্গীকার
ফটিকছড়ি উত্তরাঞ্চলের সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষার প্রত্যয়ে গঠিত হয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি। প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক নুরুল ইসলাম রিপনকে সভাপতি এবং সাংবাদিক নজিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক নুরুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মুজিব উল্লাহ তুষার, সহ-সভাপতি সুমন কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মালেক, সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, অর্থ সম্পাদক মুহাম্মদ মিনহাজ উদ্দীন সিদ্দিকী, দপ্তর সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন এবং সমাজকল্যাণ সম্পাদক হাকিম এমরান বিন জালাল নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আবুল মুনসুর, মুহাম্মদ নিজাম উদ্দিন ও শ্যামল নন্দী এবং সদস্য হিসেবে ইয়াছিন, জামাল, রহিম চৌধুরী রানা, তারেক হোসেন, তাহের উদ্দিন আমীরী, মুহাম্মদ রাসেল, জয়নাল আবেদীন, রায়হান ও মুহাম্মদ এমরানসহ অন্যরা রয়েছেন।
নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ফটিকছড়ি উত্তরাঞ্চলের মানুষের কথা তুলে ধরাই হবে প্রেসক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য। এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, জনদুর্ভোগ ও অনিয়মের সংবাদ দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে ফটিকছড়ি উত্তরাঞ্চলের সাংবাদিকতায় আরও গতিশীলতা সৃষ্টি হবে এবং পেশাগত পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
কালের সমাজ/কে.পি

