ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি,সাতক্ষীরা | সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৯:৫২ পিএম সাতক্ষীরায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের ধাক্কায় শুভঙ্কর মন্ডল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শ্যামনগর উপজেলার বংশীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
​নিহত শুভঙ্কর মন্ডল খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরপুর এলাকার দুর্গা পদ মন্ডলের ছেলে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে শুভঙ্কর মোটরসাইকেলযোগে বংশীপুর বাজার এলাকা অতিক্রম করছিলেন। এ সময় দ্রুতগামী একটি বিআরটিসি (BRTC) বাস তার মোটরসাইকেলটিকে পিছন থেকে জোরালো ধাক্কা দেয়। এতে তিনি সড়ক ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার এসআই অনুযোগ কুমার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

কালের সমাজ/কে.পি

Link copied!