ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

পানি ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা-মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ৭, ২০২৬, ০৬:০২ পিএম পানি ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা-মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে চীনের রাষ্ট্রদূত এই সাক্ষাৎ করেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে চীনা রাষ্ট্রদূতের আহ্বানে এই সৌজন্য সাক্ষাতে পরস্পর কুশলাদি বিনিময় করেন।

এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে চীনের রাষ্ট্রদূত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


চীনা রাষ্ট্রদূত বলেন, পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

 

কালের সমাজ/ কে.পি

 

Link copied!