ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ৭, ২০২৬, ০৫:৫৪ পিএম নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।  সকাল ৯টায় নওগাঁ সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় বিজ্ঞানের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে পারলে সকল মানুষের জন্য নিরাপদ ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব। 

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন, জেলা ডিপুটি সিভিল সার্জন মুনির আলি আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুসফিকুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক এনজিও প্রতিনিধিরা। আলোচনা সভায় বক্তারা জনস্বাস্থ্য উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং স্বাস্থ্যসেবায় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি জোরদারের আহ্বান জানান।
 

 

কালের সমাজ/ কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!