সিরাজগঞ্জের তাড়াশে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে পাট ও তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল ২০২৬) সকালে তাড়াশ উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান।
এছাড়াও উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফছার আলী,সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন মাহবুব, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপি সাবেক সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, কৃষক দলের সাবেক সভাপতি গোপাল চন্দ্রসহ কৃষি কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও কৃষকেরা।
এ কর্মসূচির আওতায় ১০০ জন কৃষককে পাট বীজ এবং ১০০ জন কৃষককে তিল বীজ বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

