খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন পদ্মা ডিপো মধ্যে থেকে মাগুড়া ভায়নার মোড় মা ফিলিং স্টেশন এর ম্যানেজার খুলনার খালিশপুর কাশীপুর এলাকার লতিফ হাওলাদারের পুত্র রানা (৩৪) নির্দেশে শুক্রবার (১০ এপ্রিল) ৯ টা২৮ মি ট্যাংক লরি খুলনা মেট্রো-ঢ ৪১-০০৭১ নং গাড়ী থেকে সহকারী হেল্পার খালিশপুর কাশীপুরের স্বপনের পুত্র সম্রাট (১৬), হেল্পার খালিশপুর কাশিপুরের মৃত উজির সর্দারের পুত্র মিন্টু (৩৮), কাশিপুর হাফিজ হাওলাদারের পুত্র বিল্লাল (৪০),কাশিপুর পদ্মা রোডের লতিফ হাওলাদারের পুত্র ড্রাইভার ইমরান (৩৬) এ সকলে মিলে ড্রামে অকটেন চুরি করার সময় খুলনা মেট্রো এনএসআই কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পুলিশ ও র্যাব সদস্যদের সহযোগিতায় হাতেনাতে আটক করে।
পরবর্তীতে খুলনার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ এর ১ দ্বারা মোতাবেক উক্ত ৫ জনকে ১০ হাজার টাকা জরিমানা করে। সুত্রে জানা যায়,এভাবেই প্রতিনিয়ত সিন্ডিকেটের মাধ্যমে নদীপথে তেলের শীপ থেকে ও সড়কপথে ট্যাংলরী থেকে বিভিন্ন পয়েন্টে একটি চক্রের সদস্য ও এক শ্রমিক নেতার সার্বিক সহযোগিতায় ট্যাংকলরি থেকে তেল নামানো হয়। যেসব দোকানে তেল নামানো হয় সেখানে ড্রাম ও মাটির নিচে তেল রাখার হাউজ করা রয়েছে।
কালের সমাজ/ কে.পি

