ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

বগুড়া ও শেরপুরে পুনর্নির্বাচনের দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ১০, ২০২৬, ০৪:১৯ পিএম বগুড়া ও শেরপুরে পুনর্নির্বাচনের দাবি জামায়াতের

বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের কারচুপি ও জাল ভোটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও প্রধান নির্বাচন কমিশনার নির্লজ্জের মতো বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। গতকালের নির্বাচনে আবারও প্রমাণ হয়েছে যে, কোনো দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

May be an image of one or more people, crowd and text that says ‍‍`শু্ুতব सমনिজ 드날 টয়োটা গাডেন TOYOTAGARDEN ΤΟΥΌΤΑ GARDEN スジーー 주한사사 0e C म्म な র্বাচনে ব্যাপক ন্দ্রে মলা, দখল, উপর হামল্া ও বিসমিল্লাহির রাহমানির রাছিম বিক্ছাভ সমাবেশ i মছিল বাংলাদেশ জাম তে ইসলামী‍‍`

বিএনপি সরকারের বর্তমান রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে জামায়াত নেতা বলেন, সরকার যে পথে হাঁটছে তা সর্বনাশের পথ। অবিলম্বে এই পথ থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি।

গণভোট প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৫ কোটি মানুষ ভোট দিয়ে সব দ্বিমত বাতিল করে দিয়েছে, তাই গণভোটের রায় আপনাদের মানতেই হবে।

সঙ্কট নিরসনের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, আমরা এই সঙ্কটকে রাজপথে নিতে চাইনি। কিন্তু আপনারা যখন আইন করে গণভোট বাতিল করতে চান, তখন আমাদের সামনে আর কোনো পথ খোলা থাকে না। একের পর এক কর্মসূচি আসতেই থাকবে।

May be an image of one or more people, crowd and text

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে এশিয়ায় কমতে পারে প্রবৃদ্ধি, এডিবির সতর্কবার্তামধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে এশিয়ায় কমতে পারে প্রবৃদ্ধি, এডিবির সতর্কবার্তা
জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা এই সঙ্কট তৈরি করেছেন, সমাধানও তাদেরই করতে হবে।

কালের সমাজ/এসআর

Link copied!