ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | এপ্রিল ১০, ২০২৬, ০৪:২০ পিএম গোপালগঞ্জের কাশিয়ানীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় “ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড পরিসমাপ্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ার মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটোসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত সৃজনশীল প্রজেক্টগুলো ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের অনুপ্রেরণা প্রদান করেন এবং অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!