ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ১০, ২০২৬, ১২:৩৮ পিএম সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে বিএনপি। আজ শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের ঘোষিত তফশিল ও বিএনপির অভ্যন্তরীণ সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকেই প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন।

এদিকে ফরম বিক্রিকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। মনোনয়ন প্রত্যাশীদের যোগ্যতার ভিত্তিতে দল থেকে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

কালের সমাজ/এসআর

Link copied!