ময়মনসিংহের গৌরীপুরে আনন্দঘন পরিবেশে বাংলা শুভ নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে (০৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আপিয়া আমীন পাপ্পা। শুভ নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন নেতাকর্মী, সাংবাদিক ও উপজেলা প্রসাশনের কর্মকর্তাগন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা,গৌরীপুর থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক মোঃ আলী আকবর আনিছ, পৌর সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মোঃ রমজান হোসেন খাঁন জুয়েল,প্রেস ক্লাবের সভাপতি মোঃ বেগ ফারুক আহমেদ, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হিরা ও বিভিন্ন মিডিয়ায় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুভ নববর্ষ উদযাপনের জন্য স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাংবাদিক ও উপজেলা প্রসাশনের কর্মকর্তা/কর্মচারীদের সমন্বয়ে কমিটি উপকমিটি গঠন করা হয়।
বাংলা শুভ নববর্ষ ১৪৩৩ আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সকলের সুদৃষ্টি কামনা করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি প্রস্তুতিমূলক সভার কাজ শেষ করেন।
কালের সমাজ/ কে.পি

