ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

বগুড়ায় দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ৯, ২০২৬, ০৮:৫৫ পিএম বগুড়ায় দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়।

মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৯০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ৭৫ হাজার ৪৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৩২ হাজার ৪৩২ ভোট।


জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালট ছাড়া এ আসনে ভোট পড়েছে ৪২ দশমিক ৪৯ শতাংশ।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ধাপে ধাপে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হচ্ছে।

এদিকে, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিষয়: বিএনপি ভোটগ্রহণ

 

কালের সমাজ/কে.পি

Link copied!