ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ৯, ২০২৬, ০৬:৫৪ পিএম প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার একটি সংসদীয় প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!