স্বাস্থ্যসম্মত পরিবেশের শৃঙ্খলা ভেঙে দৌলতপুর বাজারে মুদি দোকান পট্টিতে গড়ে তুলেছেন হাঁস-মুরগি বিক্রির দোকান। যে কারনে ব্যবসায়ীদের মধ্যে অসন্তুষ্ট বিরাজ করছে। মুদি দোকান পট্টির ব্যবসায়ীরা বলছেন আমরা এখানে সবাই মুদি দোকান করি।
কিন্তু সেখানে যদি মুরগির দোকান হয় তার দুর্গন্ধ ও নোংরা পরিবেশে ভারী হয়ে যায় পরিবেশ। একজন কাস্টমার এসে দুর্গন্ধের কারণে দাঁড়াতে পারে না। তাই মুরগি বিক্রির জন্য নির্ধারিত জায়গায় মুরগির দোকান করা হোক।
এ বিষয়ে দৌলতপুর বাজার বর্ণিক সমিতি দোকানদার আব্দুল হামিদ কে নিষেধ করা সত্ত্বেও তিনি বাজারের আইন অমান্য করে মুদিখানা দোকান পট্টিতে গড়ে তুলেছেন মুরগির দোকান।
এর প্রতিকার চেয়ে খুলনা পরিবেশ অধিদপ্তর’র পরিচালক, খুলনা সিটি কর্পোরেশনের সেনেটারী বিভাগ ও দৌলতপুর থানায় দৌলতপুর বাজার বনিক সমিতি ও ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে বাজার বর্ণিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মোড়ল জানান, বাজার ও বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের উন্নয়ন, স্বার্থ ও সুরক্ষা নিশ্চিতের লক্ষ্য দৌলতপুর বাজার বনিক সমিতির নির্বাচিত সকল প্রতিনিধি কাজ করে যাচ্ছে। গত মার্চের মাসের প্রথম সপ্তাহে মো. আব্দুল হামিদ নামের বাজারের এক ব্যবসায়ী একটি মহলের সহযোগীতা ও পরামর্শে বাজারের আগত ক্রেতা ও ব্যবসায়ীদের পরিবেশ ঝুঁকিতে ফেলে মুরগীর দোকান স্থাপন করার কাজ শুরু করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী তাদের সমস্যা নিয়ে সমিতির অফিসে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রক্ষিতে আমরা বাজারের নেতৃবৃন্দ ব্যবসায়ী আব্দুল হামিদকে ব্যবসায়ীদের দুর্ভোগ ও নোংরা পরিবেশ সৃষ্টি করে দোকান স্থাপন থকে বিরত থাকতে অনুরোধ জানাই। তথাপী তিনি বাজারের নির্বাচিত কেবিনেটের সদস্যদের সিধান্ত অমান্য করে ওই কাজ চলমান রাখেন এবং হট্টগোলের চেষ্টা করেন।
পরবর্তীতে বিষয়টি নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাসহ দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তার অফিস কক্ষে বসে দীর্ঘক্ষন উভয় পক্ষের সকল কথা শুনে বাজারের আগত ক্রেতা ও ব্যবসায়ীদের পরিবেশগত সুরক্ষার জন্য ওই ব্যবসায়ীকে মুরগীর দোকান স্থাপন হতে বিরত থাকতে অনুরোধ জানান।
তিনি থানা থেকে সিদ্ধান্ত মেনে আসলেও নতুন করে আবারও একটি কু-চক্রী ও স্বার্থন্নেসী মহলের পরামর্শে আমাদের সিদ্ধান্ত অমান্য করে পুনরায় মুরগীর দোকান স্থাপন করে বাজারে আগত ক্রেতা ও ব্যবসায়ীদের পরিবেশগত দিক থেকে হুমকির মুখে ফেলছেন। দৌলতপুর এলাকার ঐতিহ্যবাহী এই প্রাচীন বাজারের আগত ক্রেতা ও ব্যবসায়ীদের পরিবেশগত সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে প্রসাশন,পরিবেশ অধিদপ্তর ও কেসিসি কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।
কালের সমাজ/ কে.পি

