চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রশাসন মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও একটি মোটরসাইকেল জব্দ পৃথক অভিযানে মাদক সহ আটক কাঞ্চন সওদাগর (৪০) নামে ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান।
উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।
উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম এবং একই ইউনিয়নের ঘনিয়া গ্রামের পাঠান বাড়ি সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়।
এসব অভিযানে মোট ১ হাজার ১২০ পিস ইয়াবা, নগদ ১৮ হাজার ২২৫ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
একই দিনে শ্রীকালিয়া বাইদ্যা বাড়ি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দুই পিস ইয়াবা ও দুই গ্রাম গাঁজাসহ নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়।
কালের সমাজ/ কে.পি

