শূন্য পদে জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ৯টি পদে মোট ১৯৭ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হবে ১০ এপ্রিল থেকে। আবেদনের শেষ তারিখ ৯ মে, বিকেল ৫টা।
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলো, সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর (১টি), ধর্মীয় শিক্ষক (ইসলাম) (১টি), ইঞ্জিন ড্রাইভার (মেরিন) (১টি), ড্রাইভার (১৩টি), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৯টি), ফায়ারফাইটার (পুরুষ ও মহিলা) (১৬৫টি), নার্সিং অ্যাটেনডেন্ট (২টি), অফিস সহায়ক (৪টি) এবং সহকারী হোজ রিপেয়ারার (১টি)।
পদভেদে বেতনস্কেল নির্ধারণ করা হয়েছে আট হাজার ২৫০ টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
ফায়ারফাইটার পদের জন্য শারীরিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি এবং বুক ৩০ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। এ পদের ক্ষেত্রে প্রার্থীদের অবিবাহিত হতে হবে।
বয়সসীমা হিসাবে ১ এপ্রিল ২০২৬ তারিখে ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নম্বর পদের আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ৬ ও ৭ নম্বর পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ২০ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে।
আবেদনের জন্য প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনকালে প্রার্থীর রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন সফলভাবে জমা দেওয়ার পর একটি ইউজার আইডি দেওয়া হবে।
পরবর্তীতে ওই ইউজার আইডি ব্যবহার করে যেকোনো টেলিটক প্রি-পেইড সিম থেকে দুটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনের বিস্তারিত তথ্য : এই ওয়েবসাইটে।
কালের সমাজ/এসআর

