ময়মনসিংহের ভালুকায় ধীতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার রান্দিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন খালেক পাঠান।
এসময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সাখাওয়াত হোসেন পাঠান, অ্যাডভোকেট মো. উসমান গনি মল্লিক মাখন, আলহাজ এমএ হামিদ ক্বারী, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, , জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন ও সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু সহ উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এছাড়াও ৪নং ধীতপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :