নওগাঁর মান্দা উপজেলায় চেয়ারম্যান ফোরামের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের সমন্বয়ে গঠিত চেয়ারম্যান ফোরামের নেতারা নওগাঁ-৪ (মান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের প্রসাদপুর বাজারস্থ নিজ চেম্বারে গিয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মখলেছুর রহমান মকে উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে চেয়ারম্যান ফোরামের সভাপতি ও প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমান কামরুল এবং কুশুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান এস এম গোলাম আজম, নুরুলাবাদ ইউপি চেয়ারম্যান জাইদুর রহমান, কাঁশোপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, মান্দা সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, মৈনম ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, ভালাইন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ অন্যান্য চেয়ারম্যানবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎ শেষে চেয়ারম্যান ফোরামের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন, জনগণের কল্যাণ এবং সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় চেয়ারম্যানদের উদ্দেশ্যে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন,মান্দা উপজেলার উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে সকল জনপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে আমি কাজ করতে চাই।
জনগণের প্রত্যাশা পূরণে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। চেয়ারম্যানদের অভিজ্ঞতা ও সহযোগিতার মাধ্যমে মান্দাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব। তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রাখতে আমি সর্বদা আপনাদের পাশে থাকব।


আপনার মতামত লিখুন :