ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে ট্রাফিক সার্জেন্টের ওপর হামলা, চালক আটক

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম | ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:০৮ পিএম ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে ট্রাফিক সার্জেন্টের ওপর হামলা, চালক আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে ট্রাফিক সার্জেন্ট মো. মহিজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদর বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত ডিউটির অংশ হিসেবে বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন টিএসআই মহিজ উদ্দিন। এ সময় একটি ডাম্প ট্রাক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করতে গেলে চালক আকবর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি অতর্কিতভাবে টিএসআই মহিজ উদ্দিনকে উপুড় হয়ে আঘাত করেন। এতে কর্তব্যরত পুলিশ সদস্য মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হন।

ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা অভিযুক্ত চালক আকবরকে আটক করে। বর্তমানে তাকে ফটিকছড়ি থানার হেফাজতে রাখা হয়েছে।

আহত পুলিশ সদস্য মো. মহিজ উদ্দিন জানান, “আমি বাসস্ট্যান্ডে নিয়মিত ডিউটির অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলাম। কাগজপত্র যাচাইয়ের জন্য ডাম্প ট্রাকটি আটক করলে চালক হঠাৎ করে আমার ওপর হামলা চালায়।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!