ঢাকা বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

রোজা রেখেও কাজ করি : বুবলী

বিনোদন ডেস্ক | ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৯:৪২ পিএম রোজা রেখেও কাজ করি : বুবলী

শোবিজ অঙ্গনের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারের শুরু থেকেই পর্দার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন আর নানা মন্তব্যে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে থাকেন তিনি।

তবে এবার ধর্ম এবং সামাজিক নৈতিকতা নিয়ে নিজের সোজাসাপ্টা অবস্থানে সরব হলেন এই তারকা।

সম্প্রতি এক পডকাস্টে বুবলী বলেন, ‘ধর্মীয় জায়গা থেকে আমি বলি ভাইয়া, অনেকে হয়তো বলবে উনি তো চলচ্চিত্রের নায়িকা, উনি কেন ধর্ম নিয়ে কথা বলবে? কেন বলবো না? একজন মুসলিম হিসেবে আমিও তো নামাজ পড়ি, রোজা রাখি।

রোজা রেখেও আমরা কাজ করি। সেটা আমার আর আমার আল্লাহর সাথে আমার কানেকশন। আমি তো কখনোই বলি নি যে আমি ১০০% হাফেজ ভাই।’

সোশ্যাল মিডিয়ায় যারা নীতি কথা শোনান বা নীতিবাচক মন্তব্য করেন, তাদের উদ্দেশ্যে এই অভিনেত্রী পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি বলেন, ‘আপনারা তো নায়িকা না যারা লিখছে, বা আপনারা তো নিজেদের খুব ভাবছেন যে আপনারা অনেক বড় ইসলামিক মাইন্ডেড।’


‘তো আপনারা কেন গীবত করছেন? আপনারা কেন সিনেমা দেখছেন? আপনারা কেন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছেন? এটাও তো ভালো না।’

Link copied!