বৃহত্তর ফটিকছড়ি প্রবাসী বিএনপি`র পক্ষ থেকে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীরের বাসভবনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
(২৪ ফেব্রুয়ারি) এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, প্রবাসী কল্যাণে বিভিন্ন উন্নয়ন, অগ্রগতি ও জনকল্যাণে তাঁর ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের প্রত্যাশা পূরণে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন—এমন আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি আয়োজিত হয় বৃহত্তর ফটিকছড়ি প্রবাসী বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
উক্ত অভিনন্দন ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর ফটিকছড়ি ওমান শাখার প্রবাসী বিএনপি`র প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি নাসির শিকদার, বৃহত্তর ফটিকছড়ি প্রবাসী বিএনপি ওমান শাখার সভাপতি আকবর আলী, সিনিয়র সভাপতি এমরান, সহ সভাপতি লোকমান,
সহ সভাপতি আব্দুর রহিম,
সাংগঠনিক সম্পাদক ফয়সাল, যুগ্ম সম্পাদক আসারফুজজামান ফরাগ, ক্রিড়া সম্পাদক আহাম্মদ খোকন, সহ প্রচার সম্পাদক মোঃ মুমিন, সদস্য আব্দুর রহিম, সদস্য শফিসহ প্রমুখ।
নেতৃবৃন্দরা নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং জাতীয় সংসদে প্রবাসীদের উন্নয়নের জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :