ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

সাকার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি আর্সেনালের

স্পোর্টস ডেস্ক | ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১১:৩৩ এএম সাকার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি আর্সেনালের

গত কয়েক মৌসুম ধরে নিয়মিত পারফরম্যান্স করে যাচ্ছে ইংলিশ ফুটবলার বুকায়ো সাকা। চলতি মৌসুমেও রয়েছে দুর্দান্ত ছন্দে, তাই পুরোনো চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এই তরুণ ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করেছে আর্সেনাল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নতুন চুক্তিতে স্বাক্ষর করেন তিনি।

ইএসপিএন জানিয়েছে, সাকার সঙ্গে আর্সেনালের নতুন চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত। সাকার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালে। 

মিকেল আর্তেতার ম্যানেজমেন্টে অ্যাকাডেমি গ্র্যাজুয়েট সাকার চেয়ে বেশি মিনিট আর কেউ খেলেননি। তিনি তার বাল্যকালের ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ইংল্যান্ডের জার্সিতেও নিয়মিত। 

২০১৮ সাল আর্সেনালের প্রথম দলে অভিষেক হয়েছিল সাকার। ক্লাবটির হয়ে ২৯৭ ম্যাচে করেছেন ৭৮ গোল। আর্সেনালের হয়ে এবার ক্লাবের সম্ভাব্য সব শিরোপার হাতছানি তার সামনে। 

ক্লাবটির সঙ্গে তার একমাত্র ট্রফি ২০২০ সালের এফএ কাপ থেকে এসেছে। চলতি মৌসুমে কয়েকটি ম্যাচে অধিনায়কত্বও করেছেন সাকা।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!