ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

বাবাকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট জাইমার

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:৪৯ পিএম বাবাকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট জাইমার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শুক্রবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্ট দেন জাইমা।

ফেসবুক পোস্টে জাইমা লিখেন- ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।

আমার আব্বু হলেন- আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন- সেই একজন ব্যক্তি- যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।

বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলীগুলো প্রত্যক্ষ করবে। তাঁর মধ্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!