ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

তথ্য প্রতিমন্ত্রী হচ্ছেন সেলিমুজ্জামান সেলিম !

কালের সমাজ ডেস্ক | ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৩:১৮ পিএম তথ্য প্রতিমন্ত্রী হচ্ছেন সেলিমুজ্জামান সেলিম !

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর নতুন মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছে বিএনপি। এরই মধ্যে দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে—এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়েছে।


বিএনপির গুলশান কার্যালয়-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য মন্ত্রিসভা কাঠামো নিয়ে দলের শীর্ষ পর্যায়ে প্রাথমিক আলোচনা চলছে। সেই আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জন্য সেলিমুজ্জামান সেলিমের নাম গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে।

সূত্রগুলো বলছে, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্য সামনে রেখে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে অগ্রাধিকার দিচ্ছে বিএনপি। এ প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার খাতকে আরও কার্যকর, আধুনিক ও গণমুখী করতে নতুন নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ মন্ত্রণালয়ের দায়িত্ব সেলিমুজ্জামান সেলিমকে দিতে আগ্রহী—এমন ধারণাও দলীয় অন্দরমহলে আলোচিত হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় ফোরামেই নেওয়া হবে।


উল্লেখ্য, গোপালগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত সেলিমুজ্জামান সেলিম বেসরকারি ফলাফল অনুযায়ী ৭১ হাজার ৫৭৯ ভোট পেয়েছেন। নতুন সরকারের মন্ত্রিসভা ঘোষণার সঙ্গে সঙ্গে এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানা যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

 

 

Side banner
Link copied!