ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, পাবনা | এপ্রিল ১৫, ২০২৬, ০৯:৫৭ পিএম পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা, জয় বাংলা ব্রিগেডের সদস্য সুমন আহম্মেদ গ্রেফতার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।
 

গ্রেপ্তারকৃত সুমন আহামেদ মুন্ডতোষ ইউনিয়নের মুন্ডতোষ গ্রামের মৃত আ. সামাদ মাস্টারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল তিনটার দিকে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকা রমনা থানার সিআর মামলা নং ২২২/২৫ ইং-এর এজাহারভুক্ত আসামি।
 

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার এএসআই শফিকুল ইসলাম জানান, ঢাকা রমনা থানার সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে বিকেলে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!